• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:২৪:৫৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
আটকে পড়াদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

আটকে পড়াদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য এন্ট্রি (প্রবেশ) ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার। দোহা জানিয়েছে, প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যেসব ব্যক্তির কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে গণনা করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসার মেয়াদ বাড়ানো হবে এবং এজন্য কোনো ধরনের ফি দিতে হবে না।উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর সঙ্গে চলমান সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা।