• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:১৫:০১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে

যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর টাকার তথ্য প্রকাশ পেয়েছে। আদালতের আদেশে তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৮টি হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে। এসব হিসাবে বর্তমানে মোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা জমা রয়েছে।২ ফেব্রুয়ারি সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. জুলফিকার আলী আমির হোসেন আমুর ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন।আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) ধারার ৪, ৫, ৬ ও ১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটন করেছেন এমন প্রাথমিক অভিযোগ রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাবের অস্তিত্ব পাওয়া যায়। হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব অ্যাকাউন্টে বর্তমানে সর্বমোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে।আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব হিসাবে দেশি ও বিদেশি মুদ্রা পাচার কিংবা হুন্ডির অর্থ লেনদেনের সন্দেহ রয়েছে। অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার উদ্দেশ্যেই এই লেনদেন করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমির হোসেন আমুর এসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।