বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বন্ধ কারখানা নিয়ে আলোচনা
ডেস্ক রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানাগুলোর পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪ মে সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে বন্ধ থাকা বস্ত্র ও পাট কারখানাগুলো পুনরায় চালু করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাতটির সামগ্রিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।