যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজল বরখাস্ত
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এরমধ্যেই নারী বিভাগ ক্রিকেট নিয়ে আসলো বড় খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরীকে বরখাস্ত করেছে বিসিবি।গেল বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ তুলেছিলেন বয়সভিত্তিক দলের নারী ক্রিকেটাররা। এমনকি বিসিবিতে সরাসরি চিঠিও পাঠিয়েছিলেন তারা। তবে এতদিন সেই অভিযোগের কোনো পদক্ষেপ দেখা যায়নি, বরং নিজ দায়িত্বে বহাল ছিলেন সজল।এবার তামিম ইকবালের নির্বাচিত নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরপরই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। সজলকে তার দায়িত্ব থেকে সরিয়েছেন।মূলত সজলের বিরুদ্ধে নারী ক্রিকেটারদের মানসিকভাবে হেনস্তা ও বারবার কুপ্রস্তাবের অভিযোগ ছিল। যার ফলে তাকে এবার দায়িত্ব থেকে বরখাস্ত করেছে বিসিবি। পাশাপাশি একই অভিযোগে নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: ঢাকা পোস্ট