• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:৩১:৩৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
সমুদ্রতীরে জরুরি অবতরণ, ৫৫ আরোহী নিরাপদে উদ্ধার

সমুদ্রতীরে জরুরি অবতরণ, ৫৫ আরোহী নিরাপদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সমুদ্রতীরে জরুরি অবতরণ করা একটি যাত্রীবাহী বিমানের সব আরোহী নিরাপদে বাঁচেন। যান্ত্রিক ত্রুটির পর পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদে নামাতে সক্ষম হন। এ ঘটনায় পাইলটের প্রশংসা করেছে বিমান সংস্থা স্টারস্কি অ্যাভিয়েশন।বিমান সংস্থার বরাত দিয়ে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালবেলা মোগাদিসু থেকে ফকার-৫০ মডেলের বিমানটি উড্ডয়ন করে কিছুক্ষণ পর কারিগরি সমস্যার মুখোমুখি হয়। পাইলট বিমানটি ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি রানওয়েতে অবতরণ করতে পারলেও থামতে না পেরে পাশের সমুদ্রতীরে গিয়ে থামে।বিমানে ছিলেন ৫০ জন যাত্রী ও ৫ জন ক্রু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সমুদ্রতীর দিয়ে হেঁটে নিরাপদে বের হচ্ছেন। কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।আফ্রিকান ইউনিয়নের সোমালিয়া মিশন এবং জাতিসংঘ দ্রুত উদ্ধারকাজে সহায়তা করে। সোমালিয়ার পরিবহনমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিমান সংস্থার মুখপাত্র হাসান মোহাম্মদ আদেন বলেন, “সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। পাইলটের দ্রুত ও শান্ত সিদ্ধান্ত সবার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যান্ত্রিক ত্রুটির প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।”