• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৬:০৪ (28-Apr-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে তরল বর্জ্য নিঃসরণ, দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে তরল বর্জ্য নিঃসরণ, দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ রোধে ইটিপিতে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য নিঃসরণ করায় দুইটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।২২ এপ্রিল বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলায় পরিচালিত এ অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ।প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালায়।অভিযানকালে গির্দা নগরপাড়া এলাকার নিউ আলম ডাইং এবং ধুপতারা নগরপাড়ার আব্দুর রব ডাইং নামের দুইটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। এসব কারখানায় ইটিপি ছাড়া তরল বর্জ্য নিঃসরণ করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।এছাড়া, এম আর ডাইং বর্তমানে বিসমিল্লাহ টেক্সটাইল নামে চালু থাকলেও সেখানে ডাইং বা ওয়াশিং কার্যক্রম না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এছাড়া মায়ের দোয়া নামের একটি কারখানার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম সহ্য করা হবে না এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।