• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:১৪ (22-May-2026)
  • - ৩৩° সে:
বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে পাঁচটি

বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে পাঁচটি

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।২১ মে বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে ঈদের ৫টি জামাতে দায়িত্বপ্রাপ্তদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। এর আগে ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা চূড়ান্ত করা হয়।প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।ইফা জানায়, প্রতিটি জামাতের জন্য আলাদা ইমাম ও মুকাব্বির নির্ধারণ করা হয়েছে। কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব পালন করবেন।ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে।