আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ধারাবাহিক আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখেই প্রণয়ন করা হয়েছে নতুন অর্থবছরের এই বাজেট।২৯ জুন সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর প্রশাসক মৌসুমি খানম।বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হবে। বিশেষ করে নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা আশাবাদী, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং নাগরিকরা উন্নত সেবা পাবেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।