• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৬:৫৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

পিরোজপুর প্রতিনিধি: "খেলে ফল বারে বল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০০ জাতের দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেছে।২৩ জুন মঙ্গলবার দুপুরে পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান।এ সময় বক্তারা বলেন, বিদেশি ফলের থেকে দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের দেশীয় ফল গুলোতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। বিদেশি ফলে কেমিক্যাল যুক্ত থাকে, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে হবে যাতে তারা বিদেশি ফলের থেকে দেশি ফলকে বেশি গুরুত্ব দেয়।