• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৩৩:২৫ (05-May-2026)
  • - ৩৩° সে:
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফজলুর রহমান বাবু

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় এবং গুনী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।অপু জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। তিনি আরও জানান, কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের চেয়ে ফজলুর রহমান বাবু ভালো আছেন এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।