• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৩:৪৮ (11-Apr-2026)
  • - ৩৩° সে:
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

অনলাইন ডেস্ক: লন্ডন-এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এর প্রেস উইংয়ের ‘প্রেস মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন মজুমদার।১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পদত্যাগের বিষয়টি জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।এর আগে ২০২৪ সালের ২৪ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়। তিনি দায়িত্ব পালন করছিলেন বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পর।