• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫১:২৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, আগে থেকেই তিনটি গাড়ি ছিল, আজ আরও দুটি যুক্ত হয়েছে। ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।তিনি আরও বলেন, প্রবাসীদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াটি বিনা খরচে সম্পন্ন করার উদ্যোগ নেবে মন্ত্রণালয়। মরদেহ দেশে আসার পর তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে নিবন্ধন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় বলেও জানান তিনি।