প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।২৬ এপ্রিল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।গ্রেড-১ পদমর্যাদায় তাকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়।সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।