৯ম বিয়ে করতে গিয়ে গ্রেফতার প্রতারক নারী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ‘ডাকাত বধূ’ নামে পরিচিত এক নারীকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।৫ মে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী এর আগে আটটি বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ তিনি বিড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে নবম টার্গেট করেন।পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে এই প্রতারণা পরিচালিত হতো। ঘটকের সহায়তায় আর্থিকভাবে স্বচ্ছল পুরুষদের টার্গেট করে বিয়ের প্রস্তাব দেওয়া হতো। বিয়ের পরপরই নববধূ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে সহযোগীদের সহায়তায় পালিয়ে যেতেন।নবম ভুক্তভোগীর সন্দেহের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তদন্তে আগের আটটি বিয়েরও তথ্য পাওয়া যায়, যা প্রতারণা চক্রের কার্যক্রম উন্মোচন করে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পরে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত নারী ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।