• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪১:১১ (28-Feb-2026)
  • - ৩৩° সে:
নলডাঙ্গায় পেঁয়াজের বীজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

নলডাঙ্গায় পেঁয়াজের বীজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: দামে ভালো ও লাভজনক হওয়ায় প্রতিবছরই নাটোরে বাড়ছে পেঁয়াজের কদমের (বীজ) চাষ। এবছর শুধু নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ হয়েছে ১৬২ হেক্টর জমিতে।উপজেলা কৃষি অফিস বলছে, পেঁয়াজের ফুলকে সবাই কদম বলে থাকে। এই কদম থেকে পেঁয়াজের বীজ হয়। গত বছর বেশ ভালো দাম পেয়েছিলেন চাষিরা। তাই এই বছর বেড়েছে পেঁয়াজ বীজের চাষ। গত বছর পেঁয়াজের বীজ বাজারে বিক্রি হয়েছে সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা কেজি দরে।উপজেলার হরিদাখলসি গ্রামের কৃষক পলাশ ও ছামাদ বলেন, প্রতিছর পেঁয়াজের (কদম) চাষ করি আমরা। ফলনও ভালো হয়। এবছর ৯ বিঘা জমিতে পেয়াজের কদম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভবান হওয়ার আশা। কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি বৈশাখ মাসে শিলাবৃষ্টি নিয়ে। শীলা বৃষ্টি হলে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যায়। পেঁয়াজের কদমের বীজ আমাদের কাছে কালো সোনা হিসেবে পরিচিত। অন্য সব ফসলের চেয়ে বেশি দাম হওয়ায় আমাদের কাছে এটি সোনার মতো।’নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, এ বছর নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ হয়েছে ১৬২ হেক্টর জমিতে। উপ-সহকারী কৃষি কর্মকতারাও মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও পরার্মশ দিচ্ছেন। এবছরও কদমের ভালো ফলন হবে বলে আশা করা যাচ্ছে। নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।