• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:৩৮ (24-Apr-2026)
  • - ৩৩° সে:
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন। তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে তার পক্ষ থেকে।২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ একাধিক পরীক্ষা কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালিত হয়।সূর্যের প্রখর তাপদাহে যখন শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি চরমে পৌঁছায়, ঠিক তখনই এই উদ্যোগ তাদের মাঝে স্বস্তির বার্তা নিয়ে আসে। অনেকেই দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন, ফলে পানির অভাবে তারা কষ্ট পাচ্ছিলেন—এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।দেওয়ান জসিম উদ্দিন বলেন, “এসএসসি পরীক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পরীক্ষা দেওয়া নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান তাপদাহে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে, তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি মনে করেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে করা একটি ছোট্ট প্রচেষ্টা।”তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।এ সময় উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, প্রচণ্ড গরমে পানি পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। একজন অভিভাবক বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই অনেক উপকারে আসে। রোদে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর ছিল, পানি পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছি।” একইভাবে পরীক্ষার্থীরাও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি তাদের জন্য সহায়ক ও প্রশংসনীয় উদ্যোগ।স্থানীয় সচেতন মহলও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা মনে করেন, নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই একজন প্রার্থীর জন্য সবচেয়ে বড় বিষয়।উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষে কালিয়াকৈরের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিনই বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের সমাগম হচ্ছে। এ অবস্থায় এমন সহায়তামূলক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।