• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৫৯:২৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা–ভাতিজা।১৯ জুন শুক্রবার দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ১২ বছর বয়সী আব্দুর রহমান এবং ৭ বছর বয়সী ফয়সাল।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু সাইকেল নিয়ে স্কুল মাঠে খেলতে যায়। খেলার পর তারা পাশের দোকান থেকে খাবার খেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় হঠাৎ একজন পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও ডুবে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।