• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সকাল ০৮:৪৮:৩১ (02-Apr-2026)
  • - ৩৩° সে:
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা

গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদ কার্যালয়ে গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নবনিযুক্ত প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।