• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:৪৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের রাষ্ট্রদূতের

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।১৭ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবিরও বৈঠকে অংশ নেন।সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-নেপাল সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।