• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৩:৩০ (17-Mar-2026)
  • - ৩৩° সে:
অধ্যাপক পারভেজের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম

অধ্যাপক পারভেজের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। তার এই উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ইফতার বিতরণ করা হচ্ছে।১৫ মার্চ রোববার রাজধানীর মহাখালী এলাকায় এ কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগিতায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত আয়োজকরা অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ ধরনের ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।