• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৫:৪১ (13-Mar-2026)
  • - ৩৩° সে:
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়।এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সময় ১৩ মার্চ শুক্রবার এ তথ্য জানিয়েছে।মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতি দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। পাশাপাশি ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার যেসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে কোনো বাধা ছাড়াই সরবরাহ করা যাবে।বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ করে।সূত্র: দ্য গার্ডিয়ান