• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩১:৪৭ (04-May-2026)
  • - ৩৩° সে:
তথ্যকে মনের মাধুরি মিশিয়ে উপস্থাপন মোকাবিলাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে উপস্থাপন মোকাবিলাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা বা মনের মাধুরি মিশিয়ে উপস্থাপনের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।২ মে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করা হচ্ছে এবং গণমাধ্যম জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তথ্যের উপস্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্য হচ্ছে পানির মতো, যা বিভিন্ন পাত্রে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। কিন্তু কোন দৃষ্টিভঙ্গিতে তা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে, সেটিই মূল বিষয়।’তিনি আরও বলেন, একটি সভ্য সমাজের জন্য অবাধ ও নির্ভুল তথ্যপ্রবাহ অত্যন্ত জরুরি। তবে বর্তমানে তথ্যকে বিকৃতভাবে উপস্থাপনের প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে অপতথ্য প্রতিহত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।