• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১০:১০:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:
একটি দল ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে: ড. শেখ ফরিদুল ইসলাম

একটি দল ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে: ড. শেখ ফরিদুল ইসলাম

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যারা জীবনভর এ দেশের গণমানুষের জন্য কাজ করেছে। আমরা এ দেশের সকল মানুষের সাথে মিলেমিশে বাঁচতে চাই, চলতে চাই।তিনি বলেন, আগামীতে সুন্দর একটি দেশ গড়তে ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গড়তে আপনারা ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভুয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে। আপনারা সজাগ থাকুন, একটি দল ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। ভোটের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আমাদের বিজয়ের ফসল ছিনিয়ে নেওয়ার সকল ধরনের অপচেষ্টা চালাচ্ছে।৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় উপজেলার ঝনঝনিয়া মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবকদের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার এট ল এর শিক্ষার্থী মো. রবিউল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে। তারা ভুয়া সিল ও ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দিবে। আপনারা সজাগ থাকবেন যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। সভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে এলাকায় জনসমুদ্রে পরিণত হয়।