• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৯:৪০ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক: সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্ত হওয়ায় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালনকালে সম্প্রতি তার ওপর নতুন করে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হলো।