• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১২:০৯:২৮ (16-Apr-2026)
  • - ৩৩° সে:
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী  ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।১৫ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। মাহদী আমিন পোস্টে লিখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তার দুরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে।তিনি আরও জানান, একটি কঠিন সময়ে যখন দেশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল এবং মানুষের ভোটের অধিকার ছিল না, তখন তারেক রহমান অটল বিশ্বাস ও সাহস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তারই আন্তর্জাতিক স্বীকৃতি এই ‘টাইম ১০০’ তালিকা।উপদেষ্টা লিখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন, যেদিন ফিরেছেন সেদিনই তিনি বলেছিলেন ‘আই হ্যাভ এ প্লান’।মাহদী আমিন আরও জানান, তারেক রহমান কেবল একজন নেতাই নন, তিনি বাংলাদেশের মানুষের আশার প্রতীক। তার এই অর্জন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের। আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে।