• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০৮:৫৪ (27-Feb-2026)
  • - ৩৩° সে:
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী অভিযান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরগ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।এর আগে, বুধবার রাতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।