• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৩৯:৫৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।আজ ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা ২৩ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।এ সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।এ সময় বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ দলীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। ২০০১ সাল থেকে পরবর্তী পাঁচ বছর সরকারে শরিক অবস্থায় দলটির মন্ত্রীরা রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে সে সময় তাঁরা শহীদ মিনারে যাননি।