বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার রাজধানীর নয়াপল্টনে পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।৬ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বিএনপি বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনী কৌশল ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দেন।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।