• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪২:৪৪ (21-May-2026)
  • - ৩৩° সে:
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।২০ মে বুধবার দুপুর ২টায় গাজীপুরের ধরপাড়ার সাতাইশ চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি সেখানে একটি স্মারক বৃক্ষও রোপণ করেন তিনি।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সাতাইশ চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপর এই ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এতে প্রশাসনিক ভবনের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক সুবিধাও থাকবে।সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়া তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠবে।