ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ না দিয়েছে জ্বালানি বিভাগ।সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।