খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিরা
ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৩ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।