• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৮:১৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।৮ মার্চ রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ, ডিএমপি-এর উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেফতার হলে ডিসেম্বর মাসে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয়েছিল।