• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:২১:৫৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু

কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটু সূক্ষ্ম কারচুপির চেষ্টা করছে। আমরা জনগণ কোনো ষড়যন্ত্র-চক্রান্ত হতে দিব না। জনগণ সর্তক আছে।তিনি বলেন, আমরা এইটুকু বলতে চাই দীর্ঘদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করেছে এবং ভোট ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল।২ ফেব্রুয়ারি সোমবার  নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৯টি ওর্য়াডে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, মানুষ চায় আর কোনো ষড়যন্ত্র  চক্রান্ত বাংলাদেশে না হয়। কারচুপির যে ষড়যন্ত্র বাংলাদেশর জনগণ রুখে দিবে, এছাড়াও তিনি গ্যাস সংযোগ, উন্নত পৌরসভা গঠনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ  বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।