বকশীগঞ্জে কাটাখালিতে কাঠের সাঁকো উদ্বোধন
জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গাল পাড়া কাটাখালি খালের উপর কাঠে সাঁকো উদ্বোধন করেন জামাতে ইসলামী আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।২৪ মার্চ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শাখার শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এই সাকুর মাধ্যমে দুই গ্রামের মানুষের চলাচলের সুবিধা হবে। এই সাঁকোটি জামায়াতে ইসলামের অর্থায়নে নির্মাণ করা হয়।নাজমুল হক সাঈদী বলেন, নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম এই গ্রামে একটি ব্রিজ করে দেব। সেই কথার প্রেক্ষিতে আজ ওয়াদা রক্ষা করলাম। আমরা নেয় ও ইনসাফের পক্ষ থেকে কাজ করি। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা জনগণের পক্ষে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ-সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াস হোসেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ শাখার সহ-সভাপতি হাজী মো. রাসেল মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি মো. কারিমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধুরপাড়া ইউনিয়ন শাখার আমির আতিকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।