• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:১৩:৪৯ (30-Apr-2026)
  • - ৩৩° সে:
সাপ্লিমেন্ট আমদানিতে ঔষধ প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক

সাপ্লিমেন্ট আমদানিতে ঔষধ প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ডায়েটারি ও হারবাল সাপ্লিমেন্ট আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সংশ্লিষ্ট অনুমতি ছাড়া এসব পণ্য আমদানিতে কোনো ব্যাংক ঋণপত্র (এলসি) খুলতে পারবে না।২৯ এপ্রিল বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকটি ঔষধ প্রশাসন অধিদফতর-এর চিঠি সব ব্যাংকে পাঠিয়েছে এবং নির্দেশনা বাস্তবায়নের কথা জানিয়েছে।চিঠিতে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ডায়েটারি, হারবাল, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রফতানি ও বিপণনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক।এতে আরও উল্লেখ করা হয়, অনুমোদন ছাড়াই কিছু ব্যবসায়ী এসব পণ্য আমদানি করছে এমন অভিযোগ রয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া পণ্য খালাস না করায় আমদানিকারকরা আদালতে রিট করেন। পরে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায় এবং আদালত আইন অনুযায়ী শর্তসাপেক্ষে পণ্য খালাসের নির্দেশনা দেয়।আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এখন থেকে অনুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্য আমদানিতে এলসি বা টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) না খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।