রাজধানীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন।তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন মুক্তার বেপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম বেপারী। তাঁদের বাড়ি মৈশুন্ডিতে।আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।