ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় এর আগে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।