• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৫৯:৪১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলের ব্যাটালিয়ন প্রধানসহ নিহত ৪

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলের ব্যাটালিয়ন প্রধানসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক ব্যাটালিয়ন কমান্ডারসহ চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পাশাপাশি পৃথক হামলায় আরও অন্তত পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত এলাকায় রাতভর সংঘর্ষে চার সেনা নিহত হন। পরে একই এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচ সেনা আহত হয়, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।আইডিএফ আরও দাবি করেছে, একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডারের ট্যাংকে আঘাত করে এই প্রাণহানি ঘটে।ঘটনার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। আইডিএফের দাবি অনুযায়ী, ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে।এসব হামলায় কমান্ড সেন্টার, রকেট লঞ্চার এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানায় ইসরায়েল।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটিতে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক কূটনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার টানাপোড়েনের মধ্যেই এই সংঘর্ষ আরও বড় আকার ধারণ করছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।