• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:২১:০৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
জাজিরায় ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

জাজিরায় ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জাজিরা উপজেলার মেসার্স জে.আই.বি ব্রিক্স ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরাশা কাজিরহাট এলাকায় অবস্থিত ওই ইটভাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আদালত ইটভাটাটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লংঘনের দায়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এ আদেশ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।  এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।