• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:২৫:১৬ (20-Apr-2026)
  • - ৩৩° সে:
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ।২০ এপ্রিল সোমবার বিকেলে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের অটোরিকশাচালককে ইউনিয়ন পরিষদে ডেকে নেয়া হয়। অভিযোগ রয়েছে, চুরির অপবাদে তাকে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।