• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ১০:৩৮:৪৮ (04-Feb-2026)
  • - ৩৩° সে:
রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল ’ইউনিমার্ট মেট্রো’

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল ’ইউনিমার্ট মেট্রো’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১১ তে যাত্রা শুরু করেছে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্ট এর নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো।’ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো এই মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, গ্রোসারি, গৃহস্থালি সামগ্রী এবং হোম ডেকোরের বিশেষ সম্ভার। স্মার্ট ও সময় সাশ্রয়ী এই পরিবেশ কেনাকাটাকে করবে আরও আরামদায়ক।মিরপুর-১১ তে যাত্রা শুরু উপলক্ষ্যে ‘ইউনিমার্ট মেট্রো’ নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় ক্যাম্পেইন, ইন স্টোর সারপ্রাইজ এবং ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স জোন। যা ক্রেতাদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে করে তুলবে আরও প্রাণবন্ত ও লাভজনক।নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীতে নাগরিকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে ইউনিমার্ট।মানসম্মত পণ্য, সুবিধা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিল ইউনিমার্ট।