• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:২৪ (04-May-2026)
  • - ৩৩° সে:
আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি: আসিফ নজরুল

আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, দেশের তরুণ প্রজন্ম একসময় সংসদের প্রকৃত ভূমিকা ভুলে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে তিনি মন্তব্য করেছেন।২ মে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে তিনি বলেন, তিনি সাংবিধানিক আইন পড়ান এবং আগে যখন সংসদের অন্যতম কাজ হিসেবে সরকারের জবাবদিহিতা আদায়ের কথা বলতেন, তখন শিক্ষার্থীরা অবাক হতো। তাঁর মতে, পূর্ববর্তী সময়ে সংসদে সেই ধরনের কার্যকর ভূমিকা দেখা যায়নি।তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সংসদে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য তরুণরা দেখছে এবং শুনছে, যার ফলে সংসদের কার্যপ্রণালী সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হচ্ছে।অধ্যাপক আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, সংসদ এখন জবাবদিহিতা ও আইন প্রণয়নের কার্যকর ফোরাম হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও মন্তব্য করেন, অতীতের মতো পরিস্থিতি যেন আর ফিরে না আসে।