• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৮:১৮ (04-May-2026)
  • - ৩৩° সে:
তেলের দাম বৃদ্ধিতে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

তেলের দাম বৃদ্ধিতে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বৃদ্ধি পাওয়ায় সরকার তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।১৯ এপ্রিল রোববার সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড নিয়ে দাতা সংস্থাগুলোর আগ্রহ রয়েছে। তবে জনগণের স্বার্থের বাইরে গিয়ে আইএমএফ বা বিশ্বব্যাংকের কাছ থেকে কোনো ঋণ নেওয়া হবে না এবং চাপিয়ে দেওয়া কোনো শর্ত মেনে নেওয়া হবে না।এদিকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। তিনি জানান, বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রায় সব দেশই জ্বালানির দাম সমন্বয় করেছে। বাংলাদেশেও আমদানি করা তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।’ তিনি আরও জানান, দাম বাড়ানো হলেও সরকার এখনো জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে।নতুন নির্ধারিত দরে, ১৯ এপ্রিল রোববার থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।