• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৩৩:৪৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্তব্য করেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ যে পথে চলেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই পথে হাঁটছে।৩ এপ্রিল শুক্রবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে এক সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সভায় বক্তব্যে আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা এবং জনগণের সমর্থন তার জনপ্রিয়তার প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করে তারেক রহমানকে ছোট করার চেষ্টা করেছে এবং আরেকটি দলও একই পথে হেঁটেছে। এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে টিকে রয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এসব দল সংসদ ও সরকারকে অসহযোগিতা করে দেশকে অস্থির করার চেষ্টা করছে।রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংসপ্রায়। তিনি আরও দাবি করেন, দুটি দলের রাজনৈতিক অবস্থানে পাকিস্তান-সম্পর্কিত মানসিকতার প্রভাব রয়েছে।নতুন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হচ্ছে। তিনি জিয়াউর রহমানের দুর্নীতিবিরোধী অবস্থানের কথাও উল্লেখ করেন এবং বলেন, তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন।