বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু, কত দাম?
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ স্মার্টফোনের প্রি-অর্ডার কার্যক্রম শুরু হয়েছে। এটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠানে স্যামসাং নতুন তিন মডেলের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আলট্রা উন্মোচিত করে। নতুন এই ফোনগুলো আন্তর্জাতিক বাজারে ১১ মার্চ থেকে পাওয়া যাবে।বাংলাদেশে ১৮ মার্চ থেকে এই সিরিজের বাণিজ্যিক বিক্রি শুরু হবে। তবে আগাম ফরমাশ দেওয়া যাবে ১৭ মার্চ পর্যন্ত। যারা আগাম ফরমাশ দেবেন, তারা ৯ ও ১০ মার্চ নির্ধারিত মডেলের ফোন সংগ্রহ করতে পারবেন।মডেল অনুযায়ী দাম:গ্যালাক্সি এস২৬: ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকাগ্যালাক্সি এস২৬ প্লাস: ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকাগ্যালাক্সি এস২৬ আলট্রা: ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকাস্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনগুলো ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে কেনা যাবে। একই সাথে মডেলভেদে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাবে।নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজটিতে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও আধুনিক প্রযুক্তির সুবিধা থাকায় ক্রেতাদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ ব্যাপক।