• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:২৯ (21-Apr-2026)
  • - ৩৩° সে:
অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, দায়িত্বে যিনি

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, দায়িত্বে যিনি

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলে বড় নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা এসেছে। সংস্থাটির দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক আগামী সেপ্টেম্বরে সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির অভিজ্ঞ নির্বাহী জন টারনাস।সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, সোমবার এ ঘোষণা দেয় অ্যাপল। ৬৫ বছর বয়সী টিম কুক জানান, সিইও পদ ছাড়ার পর তিনি কোম্পানির বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।এক বিবৃতিতে কুক বলেন, অ্যাপলের মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান।১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়া টিম কুক ধাপে ধাপে শীর্ষ পর্যায়ে উঠে আসেন। প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে তিনি সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১১ সালে সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস স্বাস্থ্যগত কারণে দায়িত্ব ছাড়ার পর কুক সিইও হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে অ্যাপল পণ্যের পরিধি বাড়িয়েছে এবং বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।অ্যাপলের বিদায়ী চেয়ারম্যান আর্থার লেভিনসন বলেন, টিম কুকের নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে বিশ্বসেরা কোম্পানিগুলোর একটিতে পরিণত করেছে।নতুন সিইও জন টারনাস ২০০১ সালে অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন দলে যোগ দেন। পরবর্তীতে তিনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারসহ বিভিন্ন পণ্য উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে অ্যাপল।টারনাস বলেন, অ্যাপলের লক্ষ্য এগিয়ে নেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তার কর্মজীবনের বড় অংশই এ প্রতিষ্ঠানে কেটেছে এবং তিনি টিম কুকের কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছেন।উল্লেখ্য, ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে একটি গ্যারেজে অ্যাপলের যাত্রা শুরু করেন। বর্তমানে ম্যাক, আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচসহ নানা পণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।