• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:০২ (21-Mar-2026)
  • - ৩৩° সে:
বৈশ্বিক অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে বিড়ম্বনা তৈরি করতে পারে: স্পিকার

বৈশ্বিক অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে বিড়ম্বনা তৈরি করতে পারে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলের নিচে অনুষ্ঠিত নামাজে অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।তিনি আশঙ্কা করেন, বৈশ্বিক এই অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে বিড়ম্বনা তৈরি করতে পারে।