• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ১১:৫১:৪৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:
জান্নাত জামায়াতের বাপ-দাদার সম্পত্তি নয়: অধ্যাপক শাহজাহান মিঞা

জান্নাত জামায়াতের বাপ-দাদার সম্পত্তি নয়: অধ্যাপক শাহজাহান মিঞা

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: জামায়াতে ইসলাম মনে করছে, জান্নাত যেন তাদের বাপ-দাদার সম্পত্তি। অথচ হযরত মুহাম্মদ (সা.) নিজেও বলতে পারেননি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। একমাত্র আল্লাহ তায়ালাই নির্ধারণ করতে পারেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইসলাম ধ্বংসের জন্য জামায়াতই যথেষ্ট-এমন মন্তব্য করে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, জামায়াতে ইসলামী ছোট দল, তাদের লাফালাফি পুটিমাছের মতো। বেশি লাফালাফি করলে ধ্বংস হয়ে যেতে হবে। তিনি সবাইকে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।দাইপুখুরিয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, দাইপুখুরিয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।