• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৯:১৬ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট মিলছে আজ

ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট মিলছে আজ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ফিরতি যাত্রার শেষ দিন অর্থাৎ আগামী ৪ জুনের ট্রেনের টিকিট।রেলওয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ ২৫ মে সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।রেলওয়ের ঈদসংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি করা হয়।রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।