• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৪:০৪ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

তিউনিসিয়ার কোচের দায়িত্বে হার্ভে রেনার্ড

১৬ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৬

তিউনিসিয়ার কোচের দায়িত্বে হার্ভে রেনার্ড

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া জাতীয় দল। ওই পরাজয়ের পরই দায়িত্ব হারান প্রধান কোচ সাবরি লামুশি।

সাবরি লামুশিকে বিদায় দিয়ে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হার্ভে রেনার্ডকে।

১৫ জুন সোমবার তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে জানানো হয়, তিনি সোমবার সন্ধ্যা থেকেই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি অংশে জাতীয় দলের দায়িত্বে থাকবেন রেনার্ড। তার আর্থিক সুবিধা আগের চুক্তির শর্ত অনুযায়ীই বহাল থাকবে। বিশ্বকাপ শেষে উভয় পক্ষ ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, তিউনিসিয়া জাতীয় ফুটবল দল বিশ্বকাপে শুরুতেই বড় ধাক্কা খাওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়াতে কোচ পরিবর্তনের পথে হাঁটল।

অন্যদিকে সুইডেন জাতীয় ফুটবল দলের বিপক্ষে বড় হারের পর দলটির পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা।

বিশ্বকাপের ২০২৬ ফিফা বিশ্বকাপে তিউনিসিয়া এখন নতুন কোচের অধীনে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us